শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ সম্পন্ন
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ সম্পন্ন
৫৯২ বার পঠিত
শনিবার ● ১ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ সম্পন্ন

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছায় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ সম্পন্ন হয়েছে। ২৬ মার্চ থেকে ১ এপ্রিল দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে উপজেলা  দূর্নীতি প্রতিরোধ কমিটির  উদ্যোগে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। শনিবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সপ্তাহব্যাপী কর্মসূচীর সমাপনি অনুষ্ঠানে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান। দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, øেহেন্দু বিকাশ, জামিনুর ইসলাম, শিক্ষক আব্দুল ওহাব, অরবিন্দু  হাজরা, রোকনুজ্জামান, প্রণব বিশ্বাস, মৃণাল কান্তি রায়, দিপংকর ফৌজদার। বক্তব্য রাখেন শিক্ষার্থী কামরুন্নাহার মুনমুন ও দিশা সরকার। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





বিবিধ এর আরও খবর

ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)