শনিবার ● ১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় ৫৪ হাজার শিশুকে কৃমি নাশক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ
পাইকগাছায় ৫৪ হাজার শিশুকে কৃমি নাশক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন, শিক্ষক সাধনা সরকার, অশোক কুমার মন্ডল, হারান চন্দ্র ঢালী, শিল্পী পারভীন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল খালেক, সাংবাদিক আব্দুল আজিজ, জগদীশ চন্দ্র রায়, শাহ আলম, মাসুরুজ্জামান ও শিক্ষার্থী লুবনা তাবাসসুম।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১-৭ এপ্রিল জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে উপজেলার ৩১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫-১৬ বছর বয়সী ৫৩ হাজার ৫৯৮ জন শিশু শিক্ষার্থীকে কৃমি নাশক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ৫ থেকে ১২ বছর বয়সী ২১ হাজার ৯৯৩ এবং ৫ থেকে ১৬ বছর বয়সী ২৬ হাজার ২৯৭ শিশু।






মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০
পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 