বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » সুন্দরবনে র্যাবের অভিযানে অস্ত্রগুলিসহ সুমন বাহিনীর ২ সদস্য গ্রেফতার
সুন্দরবনে র্যাবের অভিযানে অস্ত্রগুলিসহ সুমন বাহিনীর ২ সদস্য গ্রেফতার
দাকোপ প্রতিনিধি
সুন্দরবন চাঁদপাই রেঞ্জ এলাকায় র্যাবের অভিযানে অস্ত্রসহ বনদস্যু সুমন বাহিনীর ২ সদস্য গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের দাকোপ থানায় হস্তান্তর পূর্বক পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায় সুমন বাহিনী নতুন সদস্য সংগ্রহ করে বনে ব্যাপক চাঁদাবাজি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সদস্যরা গতকাল সকাল পৌনে ৯ টায় চাঁদপাই রেঞ্জের আওতাধীন পশুর নদীর আন্দারিয়া খাল এলাকায় এক অভিযানে যায়। র্যাবের ডিএডি আবুল হাসানের নেতৃত্বে র্যাব সদস্যরা সেখানে পৌছালে দস্যুদল র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাব ও পাল্টা গুলি চালিয়ে জবাব দিতে থাকলে টিকতে না পেরে দস্যুদল পিছু হটে। পরবর্তীতে বনের ভীতর থেকে ২ বনদস্যুকে আটক করে। এ সময় সেখান থেকে ১ টি দেশী তৈরী দোনলা পাইপগান, ১ টি একনলা পাইপগান, ১ টি দেশীয় ওয়ান শুটারগান, দা ১ টি, ১৩ রাউন্ড বন্দুকের কার্তুজ, খালি খোসা ১১ টি উর্দ্ধার করে। গ্রেফতারকৃতরা হল মিন্টু গাজী (৩৪) পিং মান্নান গাজী, সাং চাদনীমুখি, উপজেলা শ্যামনগর জেলা সাতক্ষিরা, আবুল হোসেন ওরফে আবু (৩২) পিং মৃঃ তোফা শেখ, সাং সিকে সোনাইতলা, উপজেলা মোংলা জেলা বাগেরহাট। এ ঘটনায় অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা ডিএডি আবুল হাসান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। যা দাকোপ থানার মামলা নং ৭ ও ৮ তাং ১৭/০৮/১৭।






সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা 