সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় বজ্রপাতে ২ কৃষক নিহত, আহত ২
মাগুরায় বজ্রপাতে ২ কৃষক নিহত, আহত ২
মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে সোমবার দুপুরে বজ্রপাতে ২ কৃষক নিহত ও অপর ২ জন আহত হয়েছে। নিহতরা হচ্ছেন ওই গ্রামের সোহরাব হোসেনের ছেলে ওলিয়ার (২৫) ও সরোয়ার হোসেনের ছেলে সুজন (২৬)।
স্থানীয় চাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নিশ্চিন্তপুর গ্রামের বসিন্দা হাফিজার রহমান জানান, বেলা ১টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের একটি ধানক্ষেতে বৃষ্টির মধ্যে ধান লাগানোর কাজ করছিল ওলিয়ার ও সুজন। এ সময় বজ্রপাত আঘাত হানলে তারা দুজনই মারাত্মক আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে একই সময় ওই গ্রামে নিজ বাড়িতে অবস্থানকালে বজ্রপাতে আকিদুল ইসলাম (৫০) ও ইমরান হোসেন (৩০) নামে দুজন বজ্রপাতে আহত হন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা 