মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে মাছের ঘেরে বিষ প্রয়োগে ১১ লাখ টাকার ক্ষতি
নড়াইলে মাছের ঘেরে বিষ প্রয়োগে ১১ লাখ টাকার ক্ষতি
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জের ধরে সোমবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকাল থেকে মাছগুলো মরে ভেসে উঠে। এতে চিংড়ি, রুই, কাতলাসহ ১১ লাখ টাকার মাছ মরে গেছে।
ঘের মালিক হোগলাডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম বেগ জানান, দুই একর ঘেরে চিংড়ি, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি। মাছগুলো বেশ বড় উঠেছিল। কিন্তু বিষ প্রয়োগে সব শেষ হয়ে গেছে। এতে ১১ লাখ ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তার ঘেরে বিষ প্রয়োগ করেন বলে জানিয়েছেন তিনি। প্রায় পাঁচ বছর যাবত চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।






পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা 