শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় শরতের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় শরতের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন
৬৯৫ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শরতের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

---

আফরা নাজলীন ॥

পাইকগাছায় শরতের মধ্যে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অস্বাভাবিক গরমের প্রভাবে দেখা দিয়েছে স্বর্দি, জ্বর ও চুলকানি সহ নানা ধরণের রোগ। আক্রান্ত হচ্ছে শিশু ও নারী সহ বয়স্ক লোকজন। নিয়ম অনুযায়ী ভাদ্র ও আশ্বিন মাস শরৎ কাল। ঋতুরাণী শরতের প্রায় দেড় মাস অতিবাহিত হতে চলেছে। ষড় ঋতুর বৈশিষ্ট অনুযায়ী শরতের সময় দিনে কিছুটা গরমের উষ্ণুতা থাকলেও রাতে শিশিরভেজা হিমশিতল হাওয়া বইতে থাকে। কিন্তু এবারের শরতের বৈশিষ্টে যেন ভিন্নতা রয়েছে। দিনে যেমন প্রচন্ড গরম তেমনি রাতেও পড়ছে ভ্যাপসা গরম। শরতের উত্তাপ আবহাওয়া গরমের মৌসুমকে যেন হার মানিয়ে দিয়েছে। আর অসময়ের প্রচন্ড এ ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ব্যাহত হচ্ছে দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম। অপরদিকে গরমের প্রভাবে দেখা দিয়েছে বিভিন্ন ধরণের রোগ বালাই। এতে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সের মানুষ। তবে বেশি আক্রান্ত হচ্ছে শিশু, নারী ও বয়স্করা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিঠুন দেবনাথ জানান, সাম্প্রতিক সময়ের ভ্যাপসা গরমে স্বর্দি, জ্বর ও চুলকানি সহ নানা ধরণের রোগ দেখা দিয়েছে। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। অন্যসময়ের চেয়ে বর্তমানে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। এ ধরণের রোগ প্রতিরোধে শিশুদের প্রতি বাড়তি পরিচর্যার প্রয়োজন উল্লেখ করে এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।





স্বাস্থ্যকথা এর আরও খবর

মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)