শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

SW News24
সোমবার ● ৩০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলের আমাদা কলেজে শিক্ষার্থীদের টেলিভিশন প্রদান
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলের আমাদা কলেজে শিক্ষার্থীদের টেলিভিশন প্রদান
৮০১ বার পঠিত
সোমবার ● ৩০ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের আমাদা কলেজে শিক্ষার্থীদের টেলিভিশন প্রদান

---
নিজস্ব প্রতিবেদক, নড়াইল ।
পড়ালেখার পাশাপাশি খন্ডকালীন চাকুরির টাকা জমিয়ে নড়াইলের আমাদা আদর্শ কলেজে একটি টেলিভিশন প্রদান করেছেন চার শিক্ষার্থী। গত রোববার (২৯ অক্টোবর) দুপুরে কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খানের হাতে টেলিভিশন তুলে দেন শিক্ষার্থীরা। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে রিয়াজুল ইসলাম, তৌফিকুল ইসলাম, রহিম শেখ ও সুজন শেখ সনি ব্র্যান্ডের ২৪ ইঞ্চি টেলিভিশন প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক আশরাফুল ইসলাম, ফরহাদ খান, সমীর কুমার বিশ্বাস, প্রকাশ পাঠক, নবনিতা বিশ্বাস, মনিরুল ইসলাম, আজিজুল ইসলাম, মঞ্জুয়ারা পারভীনসহ শিক্ষার্থীরা।
রিয়াজুল, তৌফিকুলসহ টিভি প্রদানকারী শিক্ষার্থীরা জানান, তারা ঢাকায় বিভিন্ন কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছে। পাশাপাশি খন্ডকালীন চাকুরি (পার্টটাইম) করেন। চাকুরির বেতন থেকে কিছু টাকা জমিয়ে তারা আমাদা আদর্শ কলেজে একটি টেলিভিশন দিয়েছেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদা কলেজের ছাত্র হিসাবে ভবিষ্যতেও এ কলেজে উন্নয়নমূলক কাজ করতে চান শিক্ষার্থীরা। প্রসঙ্গত, আমাদা আদর্শ কলেজ থেকে ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন রিয়াজুল, তৌফিকুল, রহিম ও সুজন।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)