শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ৩০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নকল সীল ও ভুয়া কাগজপত্র সহ এক ব্যক্তি আটক
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নকল সীল ও ভুয়া কাগজপত্র সহ এক ব্যক্তি আটক
৬২৭ বার পঠিত
সোমবার ● ৩০ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় নকল সীল ও ভুয়া কাগজপত্র সহ এক ব্যক্তি আটক

---
এস ডব্লিউ নিউজ \
পাইকগাছায় নকল সীল ও ভুয়া কাগজপত্র সহ কাজী ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে থানা পুলিশ আটক করেছে। সোমবার সকালে উপজেলা সেটেলমেন্ট অফিস থেকে বিভিন্ন কর্মকর্তার নামে তৈরী করা সীল ও ভুয়া কাগজপত্র সহ ইকবাল হোসেনকে হাতেনাতে ধরা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল ঘটনার দিন সোমবার সকাল ১০টার দিকে অফিসিয়াল কাজে উপজেলা সেটেলমেন্ট অফিসে যান। এসময় অফিসের সামনে দেখেন গদাইপুর গ্রামের মৃত কাজী আব্দুল ওয়ালিদের ছেলে কাজী ইকবাল হোসেন (৬০) নামে এক ব্যক্তি চেয়ার নিয়ে বসে আছেন এবং এলাকার বিভিন্ন লোক তার কাছে ভীড় করছে। পরে খোঁজ নিয়ে জানতে পারেন ইকবাল একজন বহিরাগত ব্যক্তি। এসময় ইকবালের কাছে খুলনা জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার কার্যালয়, সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়, প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, রাজস্ব কর্মকর্তা ও সহকারী সেটেলমেন্ট অফিসার কাজী আছাদুজ্জামানের স্বাক্ষরিত সীল সহ বিভিন্ন ভুয়া কাগজপত্র পান। তাৎক্ষনিক ভাবে বিষয়টি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইকবালকে আটক ও তার কাছে থাকা নকল সীল ও ভুয়া কাগজপত্র জব্দ করেন। আটক ইকবাল হোসেন দীর্ঘদিন সেটেলমেন্ট অফিস, তহসিল অফিস সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন অফিসের কাগজপত্র জাল জালিয়াতি করে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছেন বলে মামলায় উলে­খ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা সেটেলমেন্ট অফিসের পেশকার (ভারপ্রাপ্ত) এসএম নূর মোহাম্মদ বাদী হয়ে ইকবাল হোসেনের বিরুদ্ধে জাল জালিয়াতির অভিযোগ এনে থানায় মামলা করেছে। যার নং- ৪৪, তাং- ৩০/১০/১৭ ইং।





অপরাধ এর আরও খবর

নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক ​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)