শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যাতায়াতের পথ নিয়ে বিপাকে কয়েকটি পরিবার; প্রতিদিন ১০ ঘন্টা অবরুদ্ধ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যাতায়াতের পথ নিয়ে বিপাকে কয়েকটি পরিবার; প্রতিদিন ১০ ঘন্টা অবরুদ্ধ
৭২৭ বার পঠিত
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় যাতায়াতের পথ নিয়ে বিপাকে কয়েকটি পরিবার; প্রতিদিন ১০ ঘন্টা অবরুদ্ধ

---
এস ডব্লিউ নিউজ \
পাইকগাছায় যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন কয়েকটি হিন্দু পরিবার। প্রতিবেশী ধর্নাঢ্য ব্যবসায়ী যাতায়াতের পথে সন্ধ্যার পর হতে সকাল ৮টা পর্যন্ত ৩টি স্থানে লোহার গ্রীল দিয়ে আটকিয়ে রাখে। এর ফলে ১০ থেকে ১২ ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ৫ থেকে ৭টি হিন্দু পরিবার। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ব্যবসায়ী আফজাল গংদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত বাদল চন্দ্র বিশ্বাসের ছেলে শম্ভু চন্দ্র বিশ্বাস সহ ৫ থেকে ৭টি হিন্দু পরিবার কপিলমুনি বাজার সংলগ্ন নগরশ্রীরামপুর এলাকায় প্রায় শতবছর ধরে বসবাস করে আসছে। এদিকে একই এলাকার আবু শহীদ হাজরার বড় ছেলে আফজাল হাজরা গংরা উক্ত এলাকায় ২ শতক জায়গা ক্রয় করে সেখানে আইস ফ্যাক্টারী করার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে। ব্যবসায়ী আফজাল গংদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা হিন্দু পরিবারের উঠানের জমি দখল করে প্রাচীর দিয়েছে। একই সাথে তাদের যাতায়াতের পথে কয়েক ফুট পরপর ৩ স্থানে লোহার গ্রীল দিয়ে সন্ধ্যার পর হতে সকাল ৮টা পর্যন্ত তালা দিয়ে রাখে। এতে এই ১০-১২ ঘন্টা অবরুদ্ধ হয়ে থাকেন কয়েকটি পরিবার। এসময় পরিবারের কেউ বড়ধরণের অসুস্থ্য হয়ে পড়লে ডাক্তারের এখানে নেওয়ার কোন সুযোগ থাকে না। এছাড়া বরফ মিল ও তেলের মিলের বিকট শব্দে ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ সহ বসবাস করা কঠিন হয়ে পড়েছে কয়েকটি পরিবারের। এ ব্যাপারে প্রতিকার চেয়ে শম্ভু চন্দ্র বিশ্বাস আফজাল গংদের বিবাদী করে থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগ প্রসঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে আফজাল হাজরাকে পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হরিঢালী ক্যাম্প পুলিশের ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।





অপরাধ এর আরও খবর

মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার
পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২ পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ

আর্কাইভ