বুধবার ● ১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » সাহিত্য » কাজী ইমদাদুল হক এর ১৩৫তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে মতবিনিময়
কাজী ইমদাদুল হক এর ১৩৫তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে মতবিনিময়
![]()
এস ডব্লিউ নিউজ \
সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক এর ১৩৫তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে গদাইপুর ইউপি চেয়ারম্যান সাথে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় গদাইপুর ইউপি কার্যালয় কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উপদেষ্টা কাজী জামানুলাহ, সহ-সভাপতি মোঃ আজিজুল হক সানা, ইউপি সদস্য মোঃ জবেদ আলী গাজী, মোঃ আব্দুল হাকিম, সাবেক ইউপি সদস্য মোঃ খোরশেদ আলম, গদাইপুর গ্রাম আদালতের সহকারী সচিব নাজমুল নাহার ইতি, উদ্দক্তা- তথ্য সেবা কাজী আবুল হাসনাত নয়ন ও মোঃ জামাল হোসাইন। উক্ত সভায় কাজী ইমদাদুল হক এর জন্মবার্ষিকীতে সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, কাজী ইমদাদুল হক পদক প্রদান, বই বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।






মাগুরায় নববঙ্গা সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
পাইকগাছায় সপ্তদ্বীপার রজত জয়ন্তী ও ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান
পাইকগাছায় ৩ গুণীজন সপ্তদ্বীপা সম্মাননা পাচ্ছেন
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা
নড়াইলে সাহিত্য আলোচনা, আবৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
লোহাগড়ায় কামনা সাহিত্য একাডেমির উদ্বোধন
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
নড়াইলে সাহিত্য আলোচনা অনুষ্ঠিত
সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত 