বৃহস্পতিবার ● ২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় ভয়াবহ অগ্নিকান্ড; ২টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভস্মীভূত; ১০ লাখ টাকার ক্ষতি
পাইকগাছায় ভয়াবহ অগ্নিকান্ড; ২টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভস্মীভূত; ১০ লাখ টাকার ক্ষতি
![]()
এস ডব্লিউ নিউজ \
পাইকগাছায় ভয়াবহ অগ্নিকান্ডে ২টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ৭টি মটরভ্যান পুড়ে ভস্মীভূত হয়ে প্রায় ১০ লাখ ক্ষতিসাধন হয়েছে। বুধবার রাতে উপজেলার কাঠামারী বাজারে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ইউপি সদস্য কৃষ্ণ রায় জানান, বুধবার রাত ১টার দিকে উপজেলার লতা ইউনিয়নের কাঠামারী বাজারের পঙ্কজ মুনির ইলেকট্রনিক্সের দোকানে বিদ্যুতের শর্কসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। আগুনে পঙ্কজের ইলেকট্রনিক্সের দোকান ও ধীভাষ মন্ডলের চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এছাড়া ইলেকট্রনিক্স এর দোকানে চার্জে রাখা ৭টি মটর ভ্যান ও ২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পূর্ণ মালামাল পুড়ে গিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ৯টি পরিবারের আয়ের উৎস ধংস হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে পরিবার গুলো।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত 