শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় পিএসসি পরিক্ষায় ছেলের চেয়ে মেয়ে পরীক্ষার্থী বেশি
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় পিএসসি পরিক্ষায় ছেলের চেয়ে মেয়ে পরীক্ষার্থী বেশি
৬৮৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় পিএসসি পরিক্ষায় ছেলের চেয়ে মেয়ে পরীক্ষার্থী বেশি

---
মাগুরা প্রতিনিধি :
সারাদেশের মত মাগুরায়ও আগামী ১৯ নভেম্বর রবিবার শুরু হচ্ছে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরিক্ষা। এ বছর জেলায় ছেলের চেয়ে মেয়েরা এ পরিক্ষায় বেশী অংশগ্রহণ করছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে- জেলার ৫শ প্রাথমিক বিদ্যালয় ও বেশকিছু কিন্ডারগার্টেন মিলিয়ে মোট ১৬ হাজার ৭শ৭৭ জন শিশু এ পরিক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে মেয়ে পরিক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৫শ৮৪ ও ছেলে পরিক্ষার্থী ৮ হাজার ১শ ৯৩জন।
জেলা শিক্ষা অফিসার মো: রুহুল আমিন জানান- পিএসসি পরিক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে জেলায় মোট ৪২টি পরিক্ষাকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে স্ব স্ব দায়িত্ব বুঝে দিয়ে শিক্ষক ও কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।  যেহেতু এটি কোমলমতি ছাত্রছাত্রীদের জীবনের প্রথম পাবলিক পরিক্ষা সে কারণে আমরা ছাত্রছাত্রীদের যেন কোন সমস্যা সৃষ্টি না হয় সেজন্য সব রকম ব্যবস্থা নিচ্ছি।
এদিকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে সেখানে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষকমন্ডলী বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের পরিক্ষা সুন্দর করার বিষয়ে নানা পরামর্শ দিচ্ছেন। তারা পরিক্ষার্থীদের শারীরিক সুস্থ্যতা, পরিক্ষার আগে প্রবেশপত্র বুঝে নেয়া, পরিক্ষার হলে প্রবেশপত্র, কলম পেনসিল, স্কেলসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সঙ্গে নেয়াসহ পরিক্ষা ভাল করার বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। অনেক স্কুলে শিক্ষকদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের  ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে স্কুলকে উপহার দিতে দেখা গেছে।





শিক্ষা এর আরও খবর

খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)