বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় আন্তঃক্লাব বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জোনাকী যুব সংঘের জয়
পাইকগাছায় আন্তঃক্লাব বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জোনাকী যুব সংঘের জয়
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় দেলুটি ইউনিয়ন পরিষদ আয়োজিত আন্তঃক্লাব বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার বিকালে আলোকদ্বীপ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। আলোকদ্বীপ ভ্যেনু কমিটির সভাপতি ও ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারের মাধ্যমে ৪-৩ ব্যবধানে সৈয়দখালী রবি যুব সংঘকে পরাজিত করে হাটবাড়ী জোনাকী যুব সংঘ জয়লাভ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সকল ইউপি সদস্য, শিক্ষক ও ক্রীড়া সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি-সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক পরিচালনায় ছিলেন, ক্রীড়া কমিটির সভাপতি ইউপি সদস্য বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানের শুরুতেই দেলুটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি ক্লাবের সকল খেলোয়াড়কে ফুটবল ও জার্সী প্রদান করা হয়।






মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন 