শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় নছিমন পাল্টি খেয়ে নদীতে; দুই কলেজ ছাত্রী আহত
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় নছিমন পাল্টি খেয়ে নদীতে; দুই কলেজ ছাত্রী আহত
৫৩২ বার পঠিত
বুধবার ● ৬ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় নছিমন পাল্টি খেয়ে নদীতে; দুই কলেজ ছাত্রী আহত

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় যাত্রীবাহী নছিমন পাল্টি খেয়ে নদীতে পড়ে গিয়ে দুই কলেজ ছাত্রী আহত হয়েছে। আহত কলেজ ছাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত দুই কলেজ ছাত্রী উপজেলা সদরের ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
জানাগেছে, উপজেলার সোলাদানা গ্রামের পরিমল সানার মেয়ে অনন্যা সানা ও পঞ্চানন সানার মেয়ে শম্পা সানা কলেজে নির্বাচনী পরীক্ষা থাকায় বুধবার সকাল ৯টার দিকে ইঞ্জিন চালিত নছিমন যোগে বাড়ী থেকে কলেজে যাচ্ছিল। পথিমধ্যে পাইকগাছা বেতবুনিয়া সড়কের আবু হোসেন কলেজ মোড়স্থ চৌরাস্তা নামক স্থানে পৌছানোরপর যাত্রীবাহী নছিমনটি পাল্টি খেয়ে পাশে খালিয়া বদ্ধ নদীতে পড়ে যায়। এতে দুই কলেজ ছাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় খবর পেয়ে তাদেরকে দেখতে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ জানান, আহত দু’জনরই মাথা সবচেয়ে বেশি আঘাত প্রাপ্ত হয়েছে। এর মধ্যে একজনের একটি হাত ভেঙ্গে গিয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।





বিবিধ এর আরও খবর

সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

আর্কাইভ