শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ২৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়ার চেষ্টার; প্রতিষ্ঠানের সভাপতি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়ার চেষ্টার; প্রতিষ্ঠানের সভাপতি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় অভিযোগ
৫৫৬ বার পঠিত
শনিবার ● ২৭ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়ার চেষ্টার; প্রতিষ্ঠানের সভাপতি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় অভিযোগ

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় শিক্ষা প্রতিষ্ঠান চলাকালে এক মাদরাসা শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও তার অনুসারীদের বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ার দখলের চেষ্টা, অকথ্য ভাষায় গালিগালাজ ও চাকরিচ্যুত করার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের জরুরী সভার পর এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চলাকালে প্রতিষ্ঠানের সভাপতি শেখ রফিকুল ইসলাম, বড়দল আলিম মাদরাসার সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান ও শিক্ষক শেখ সোহেল উদ্দীন সহ ১০/১২ জন মিলে উচ্চস্বরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বিদ্যালয়ে প্রবেশ করে। এরপর তারা প্রথমে শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে চাকরিচ্যুত করার হুমকি দিয়ে এক পর্যায়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষে প্রবেশ করে তার চেয়ার দখলের চেষ্টা চালিয়ে টেবিলের উপর চড়, থাপ্পড় মেরে কাগজপত্র তছনছ করে ত্রাসের রাজত্ব কায়েম করে বলে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীল অভিযোগ করেছেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ভয়ে আতংকগ্রস্থ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা জানাজানির পর ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে, উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের জরুরী সভার পর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগের করা হয়েছে। উল্লেখ্য, এ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির মধ্যে মতভেদের জেরে সর্বশেষ এ ঘটনা ঘটেছে। এ অভিযোগ সম্বন্ধে জানার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি শেখ রফিকুল ইসলামকে মোবাইলে পাওয়া যায়নি।





অপরাধ এর আরও খবর

নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আর্কাইভ