সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতায় আমাদা আদর্শ কলেজ প্রথম
শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতায় আমাদা আদর্শ কলেজ প্রথম
![]()
ফরহাদ খান।
শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চা বিষয়ক প্রতিযোগিতায় নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লোহাগড়ার সাতটি কলেজ ও আলিম মাদরাসা অংশগ্রহণ করে। এর মধ্যে ঐহিত্যবাহী আমাদা আদর্শ কলেজ প্রথম হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া স্কুল পর্যায়ে লোহাগড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে। লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান জানান, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর আগামি ২৬ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চা বিষয়ক প্রতিযোগিতায় আমাদা আদর্শ কলেজ এবং লোহাগড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করবে।






মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত 