রবিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় এমপি নূরুল হকের ব্যাপক গণসংযোগ ও মতবিনিময়
পাইকগাছায় এমপি নূরুল হকের ব্যাপক গণসংযোগ ও মতবিনিময়
![]()
এস ডব্লিউ নিউজ ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার ঐতিহাসিক জনসভা জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। তিনি রোববার সকালে নির্বাচিত এলাকা পাইকগাছা পৌর সদরস্থ উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এরআগে তিনি শনিবার বিকালে বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে সরল বাজারস্থ শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয়ে ও নতুন বাজারস্থ গদাইপুর ইউনিয়ন আ’লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি ব্যাপক প্রস্তুতির কথা উল্লেখ করে ৩ মার্চের প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সকলের প্রতি আহ্বান জানান। পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগনেতা আলহাজ্ব শেখ মোঃ মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম, কাজী আব্দুস সালাম বাচ্চু, শেখ আনিছুর রহমান মুক্ত, কাউন্সিলর মোঃ আলাউদ্দীন গাজী, যুবলীগনেতা শেখ আব্দুস সাত্তার, শেখ মাসুদুর রহমান, জাহিদুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, আসিফ ইকবাল রনি, সঞ্জয় ঘোষ, দেবব্রত রায়, আজিবর মোড়ল, আব্দুল মজিদ বয়াতী ও লুৎফর রহমান।






নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল 