রবিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ পূজা অনুষ্ঠিত
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মঙ্গলঘট স্থাপন, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও যাত্রাপালার মধ্যদিয়ে শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়েছে। দেলুটি ইউপি’র কালিনগর কলেজ সংলগ্ন কালিনগর সার্বজনীন শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ পূজা মন্দিরে বৃহস্পতিবার বিকাল ৫টায় ধর্মীয় আলোচনা, সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপন এরপর রামায়ণ পালা, রাত ৮টায় প্রসাদ বিতরণ ও সবশেষে রাত ১০ টায় সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত হয়। মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সমার কান্তি হালদারের সভাপতিত্বে লক্ষ্মীনারায়ণ পূজা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক নিত্যানন্দ মন্ডল, পরিমল সরকার, দীলিপ রায়, প্রভাষক সুভাষ চন্দ্র গাইন, ঝর্ণা তরফদার, ঢেউ সোসাইটির চেয়ারম্যান সুকান্তি সরকার, দারুণ মল্লিক হাইস্কুলের সভাপতি পলাশ কান্তি রায়, মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিউলী মল্লিক, ডাঃ প্রভাত হালদার, প্রদীপ হীরা, অর্চনা রায়, তপতি মন্ডল, তানিয়া হালদার ও সুপ্রিয়া মন্ডল।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা 