মঙ্গলবার ● ৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » কেশবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কেশবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
![]()
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবুর সঞ্চালনায় উপজেলা পরিষদের সম্মুখে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও উপজেলা শিক্ষা অফিসার আকবার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুনার রশীদ বুলবুল, সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সাইদুল ইসলাম, প্রবীর মিত্র প্রমুখ। আলোচনা সভার পূর্বে এক বর্নাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে।






পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার 