শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ১০ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড; একই পরিবারের ৩জন দগ্ধ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড; একই পরিবারের ৩জন দগ্ধ
৫৩১ বার পঠিত
শনিবার ● ১০ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড; একই পরিবারের ৩জন দগ্ধ

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে একই পরিবারে ঘুমন্ত ৩জন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার গোপালপুর গ্রামে ভয়াবহ এ অগ্নিকান্ড ঘটে। আহতদের সকলের অবস্থা আশংকা জনক। পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দীন গাজী জানান, ঘটনার দিন রাতে গোপালপুর গ্রামের ইবাদুল গাজীর স্ত্রী সুকজান বিবি (৪৫) দুই ছেলে নূর ইসলাম গাজী (২৭) ও রাসেল গাজী (১৫) কে নিয়ে প্রতিদিনের ন্যায় বসতঘরের ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ২টার দিকে তাদের বসত ঘরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা তাদের শরীরে স্পর্শ করলে সবাই ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। কিন্তু দরজার বাইরে থেকে শিকল দেওয়া থাকায় সবাই ঘরের মধ্যে আটকা পড়ে। অনেক চেষ্টারপর দরজা ভেঙ্গে বাইরে আসার আগেই আগুনে তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে তাদের আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অগ্নিকান্ডে অসহায় পরিবারের দুটি বসতঘর ও ঘরের ভিতরে থাকা সমস্ত মালামাল সম্পূর্ণ পুড়ে ভূষ্মিভূত হয়। ওই রাতেই এলাকার লোকজন অগ্নিদগ্ধ ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা আশংকা জনক বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানিয়েছেন। স্বামী ইবাদুল গাজীর পারিবারিক বিরোধ থাকায় বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ীতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন অগ্নিদগ্ধ স্ত্রী সুকজান বিবি।





অপরাধ এর আরও খবর

নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

আর্কাইভ