শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১১ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের ৪টি কক্ষের তালা ভেঙ্গে চুরির চেষ্টা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের ৪টি কক্ষের তালা ভেঙ্গে চুরির চেষ্টা
৭০৬ বার পঠিত
রবিবার ● ১১ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের ৪টি কক্ষের তালা ভেঙ্গে চুরির চেষ্টা

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা পরিষদের সিসি ক্যামেরার আওতাধীন বিভিন্ন দপ্তরের ৪টি কক্ষের তালা ভেঙ্গে চুরির চেষ্টা করেছে দূর্বৃত্তরা। শনিবার গভীর রাতে ভূমি অফিসের নৈশ প্রহরীকে বাইরে থেকে তালাবদ্ধ রেখে দূর্বৃত্তরা হিসাব রক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, পেশকারের কক্ষ ও সহকারী শিক্ষা অফিসারের একটি কক্ষের তালা ভেঙ্গে চুরির চেষ্টা চালায়। এ সময় নৈশ প্রহরীর ডাক চিৎকারে দূর্বৃত্তরা দপ্তরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভোর রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। সহকারী কমিশনার ভূমি অফিসের আব্দুল হাই জানান, আমাদের অফিসের নৈশ প্রহরী মামুন ঘটনার দিন রাতে অডিটরিয়ামের প্রবেশ দ্বারের সিঁড়ি ঘরের নীচে অবস্থান করছিল। গভীর রাতে দূর্বৃত্তরা তাকে ক্লবসিবল গেটে তালাবদ্ধ রেখে কয়েকটি দপ্তরের কক্ষে চুরির চেষ্টা করে। এ সময় মামুন আমাকে ভোর ৪টার দিকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করলে আমি সহ আরও কয়েকজন ঘটনাস্থলে আসি। তবে আমরা ঘটনাস্থলে এসে কাউকে দেখতে পায়নি। বিভিন্ন দপ্তরের তালা ভাঙ্গা দেখে বিষয়টি সাথে সাথে থানা পুলিশকে অবহিত করি। পুলিশ ভোর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, কারা এর সাথে জড়িত বিষয়টি নিবিড় ভাবে অনুসন্ধান করে খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান জানান, শনিবার গভীর রাতে কে বা কারা পরিষদের হিসাব রক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, পেশকার হাকিমের কক্ষ ও সহকারী শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠুর কক্ষের তালা ভেঙ্গে কিছু আসবাবপত্র তছনছ করে। তবে কোন মালামাল চুরির ঘটনা ঘটেনি। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। পাশাপাশি দক্ষ টেকনিশিয়ান দ্বারা সিসি ক্যামেরার ধারণকৃত ফুটেজ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে স্থানীয় প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা জানিয়েছেন।





অপরাধ এর আরও খবর

নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

আর্কাইভ