শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

SW News24
শনিবার ● ২১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ এক পরীক্ষার্থী আটক, ৫ পরীক্ষার্থী বহিষ্কার
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ এক পরীক্ষার্থী আটক, ৫ পরীক্ষার্থী বহিষ্কার
৬১০ বার পঠিত
শনিবার ● ২১ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ এক পরীক্ষার্থী আটক, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

---
ফরহাদ খান, নড়াইল ।
নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইসসহ এক পরীক্ষার্থী আটক করেছে পুলিশ। এদিকে পরীক্ষার হলে মোবাইল ফোন রাখায় পাঁচ পরীক্ষার্থী বহিষ্কারকে করা হয়েছে। শুক্রবার (২০ এপ্রিল) বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয় (ভিসি) কেন্দ্রে চার পরীক্ষার্থী ও নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর পর নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয় (ভিসি স্কুল) কেন্দ্রে মোবাইল ফোন রাখায় চামেলী খানম, সুরাইয়া, লায়লা আঞ্জুমান তমা ও শামীম হোসেনকে বহিষ্কার করা হয়। এছাড়া নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে কাছে একই কারণে সঙ্গীতা মজুমদারকে বহিষ্কার করা হয়।
এদিকে, নড়াইল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করার অভিযোগে পরীক্ষার্থী বিভাষ বিশ্বাসকে আটক করে পুলিশ। বিভাষ সদর উপজেলা মাইজপাড়া ইউনিয়নের পোড়াদাঙ্গা গ্রামের প্রল্লাদ বিশ্বাসের ছেলে। শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে এসপি কার্যালয়ে আটককৃত পরীক্ষার্থীকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, আটককৃত পরীক্ষার্থী বিভাষ কেন্দ্রে ডিভাইস ব্যবহার করছিলো, এক পর্যায়ে ডিভাইসটি ফেলে দিলে পুলিশ তা উদ্ধার করে তাকে আটক করে। এই বিষয়ে তার সহযোগীকে আটকসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নড়াইল জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার

আর্কাইভ