মঙ্গলবার ● ৫ জুন ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পুলিশ সুপারের আমন্ত্রণে ইফতার করলেন মাশরাফি
পুলিশ সুপারের আমন্ত্রণে ইফতার করলেন মাশরাফি
![]()
ফরহাদ খান, নড়াইল।
নড়াইলে পুলিশ সুপারের আমন্ত্রণে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজা। জেলা পুলিশের আয়োজনে সোমবার (৪ জুন) সন্ধ্যায় পুলিশ লাইন্স মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স অ্যান্ড ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলাম।
![]()
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম এর সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন জেলা ও দায়রা জজ আব্দুল আহাদ শেখ, জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, সিভিল সার্জন মুন্সী আছাদ-উজ-জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (সদর) জালাল উদ্দীন, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এস এম ফজলুর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবির টুকু, অ্যাডভোকেট রমা রানী, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, রওশন আরা কবির লিলি, নাজমিন সুলতানা রোজী, জাতীয় মহিলা সংস্থার নড়াইল জেলার চেয়ারম্যান সালমা রহমান কবিতা, নারীনেত্রী আঞ্জুমান আরা, ইসমত আরা, গুলশান আরা, পলি রহমান, সুইটি বিশ্বাসসহ নড়াইলের বিভিন্ন থানার ওসি, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও বিভিন্ন পেশার মানুষ। আন্তর্জাতিক ক্রিকেটতারকা মাশরাফি অতিথিদের সাথে কুশল বিনিময় করেন।






পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা 