শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে শিশুসহ গৃহবধূকে গণধর্ষণ: চিকিৎসকসহ গ্রেফতার ২
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে শিশুসহ গৃহবধূকে গণধর্ষণ: চিকিৎসকসহ গ্রেফতার ২
৫৪৩ বার পঠিত
মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে শিশুসহ গৃহবধূকে গণধর্ষণ: চিকিৎসকসহ গ্রেফতার ২

---
ফরহাদ খান, নড়াইল।
নড়াইলে সাত বছরের এক শিশুসহ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশু ধর্ষণের মামলায় নড়াইল পৌর এলাকার ধোপাখোলার হোমিওপ্যাথিক চিকিৎসক তুষার বিশ্বাসকে (৬৫) এবং গৃহবধূকে গণধর্ষণের মামলায় লোহাগড়া উপজেলার তেলকাড়ার ঈসা মন্ডলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আম খাওয়ানোর লোভ দেখিয়ে গতকাল সোমবার (২ জুলাই) বিকেলে তুষার বিশ্বাসের ঘরের মধ্যে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হোমিওপ্যাথিক চিকিৎসক তুষারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। অসুস্থ শিশুর ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে। নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে আজ মঙ্গলবার দুপুরে তুষার বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেন।
এদিকে, গতকাল সোমবার বিকেলে লোহাগড়া উপজেলার মাইগ্রামে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ভূক্তভোগী গৃহবধূ জানান, বাড়ির পাশে কলাবাগানে এক কাঁধি কলাকাটা দেখে সেখানে এগিয়ে যান তিনি। এ সময় কলাবাগানে লুকিয়ে থাকা মিলন মোল্যাসহ কয়েকজন যুবক বের হয়ে তার মুখ চেপে ধরে গণধর্ষণ করে পালিয়ে যায়। আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে গৃহবধূকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। ভূক্তভাগী ওই নারীর স্বামী ঢাকায় বেসরকারি কোম্পানিতে চাকুরি করেন। তিনি তিন সন্তানের জননী।
লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, ভূক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে এ ঘটনার মূল হোতা মিলন মোল্যাসহ (৩৫) অজ্ঞাত ৩-৪ জনের নামে আজ মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করেন। মিলনের সহযোগী ঈসা মন্ডলকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। নড়াইল সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ ও শিশুটির ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে।





অপরাধ এর আরও খবর

আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও  বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)