শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার গৌরঙ্গখালী খাস-খাল আবারও জবর দখল; এলাকাবাসীর ক্ষোভ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার গৌরঙ্গখালী খাস-খাল আবারও জবর দখল; এলাকাবাসীর ক্ষোভ
৮১২ বার পঠিত
বুধবার ● ৪ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার গৌরঙ্গখালী খাস-খাল আবারও জবর দখল; এলাকাবাসীর ক্ষোভ

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার গৌরঙ্গখালী খাস-খাল আবারও জবর দখলকারীদের কবলে পড়েছে। খালটি দখল করে কেউ কেউ দোকান, মাছের ডিপো গড়ে তুলেছে এবং অনেকেই বাঁশ পুতে জায়গার সীমানা নির্ধারণ করে রেখেছে। গৌরঙ্গখালী খাস-খালটি জবর-দখল হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের বিল পরাণ মালি ও কচুবুনিয়ার মধ্য দিয়ে খালটি প্রবাহিত। খালের দক্ষিণ পাশ দিয়ে ইটের সলিংএর রাস্তা রয়েছে। গদাইপুর ইউনিয়নের ৪-৫টি গ্রামের উক্ত খাল দিয়ে বর্ষা মৌসুমে পানি নিষ্কাসনের একমাত্র পথ। খালটি এভাবে দখল হলে এলাকার পানি নিষ্কাসনের বাঁধা গ্রস্থ হবে। যার ফলে এলাকায় প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। উল্লেখ্য, ইতোপূর্বেও খাস-খালটি একবার জবর দখল হলে উপজেলা প্রশাসন খালটি উন্মুক্ত ও খালের আংশিক খনন করেন। তাছাড়া জানাযায়, গৌরঙ্গখালী জলমহলটি প্রায় ২১ একর। এই জলমহলটি স্থানীয় জনগণের উপকারার্থে এবং মৎস্য ও ফসল উৎপাদনের সুবিধার্থে বাংলা ১৪১২ সন হতে খালটি উন্মুক্ত রাখার নির্দেশনা দেন খুলনা জেলা প্রশাসন। এবারও খালটি দখল হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষভের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমের আগেই জবর-দখলকারীদের কাছ থেকে খাস-খালটি উন্মুক্ত করতে না পারলে এলাকার পানি নিষ্কাসনে চরম বাঁধা সৃষ্টি হবে। তাই এলাকাবাসী গৌরঙ্গখালী খাস-খালটি জনস্বার্থে উন্মুক্ত করার জন্য উপজেলা প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)