শনিবার ● ৭ জুলাই ২০১৮
প্রথম পাতা » খেলা » খুলনা রেঞ্জ ফুটবলে নড়াইল জেলা পুলিশের জয়লাভ
খুলনা রেঞ্জ ফুটবলে নড়াইল জেলা পুলিশের জয়লাভ
![]()
ফরহাদ খান, নড়াইল।
খুলনা রেঞ্জ ফুটবল প্রতিযোগিতায় নড়াইল জেলা পুলিশ দল জয়লাভ করেছে। শুক্রবার (৬ জুলাই) বিকেলে খুলনা মেট্টোপলিটন পুলিশ (কেএমপি) মাঠে অনুষ্ঠিত এ খেলায় নড়াইল জেলা পুলিশ ফুটবল দল ৪-২ গোলে মেহেরপুর জেলা পুলিশ দলকে পরাজিত করে। খেলার শুরুতেই নড়াইল জেলা পুলিশ দলের আক্রমণাক্ত খেলা দর্শকদের নজর কাড়ে। বিশেষ করে নড়াইল জেলা পুলিশ দলের অধিনায়ক নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে খেলার প্রথমার্ধেই নড়াইল জেলা পুলিশ দল দু’টি গোল করে এগিয়ে থাকে।
তবে বিরতির পর নড়াইল জেলা পুলিশ দল খেলায় কিছুটা ছন্দ হারালে শেষ মুহুর্তে মেহেরপুর জেলা পুলিশ দল দু’টি গোল দিয়ে খেলায় সমতা আনে। এরপর খেলা ট্রাইব্রেকারে গড়ায়। এ সময় নড়াইল জেলা পুলিশ দল দুই গোল করে জয়লাভ করে। বিজয় উল্লাসে ফেটে পড়ে নড়াইল জেলা পুলিশ দলের খেলোয়াড় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসানসহ দলের অন্য খেলোয়াড় এবং মাঠে উপস্থিত নড়াইলের পুলিশ সদস্যরা।
এদিকে আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় নড়াইল জেলা পুলিশ দলের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে লড়বে পুলিশের আর আর এফ ফুটবল দল।
নড়াইল জেলা পুলিশ ফুটবল দলের ম্যানেজার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, খেলায় খুলনা রেঞ্জের ১১টি পুলিশের দল অংশগ্রহণ করছে। গত ৪ জুলাই কেএমপি’র মাঠে খুলনা রেঞ্জ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।






অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা 