শনিবার ● ৭ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কপিলমুনিতে গাঁজাসহ দু’ই মাদক বিক্রেতা আটক
কপিলমুনিতে গাঁজাসহ দু’ই মাদক বিক্রেতা আটক
![]()
কপিলমুনি প্রতিনিধি:
কপিলমুনিতে গাঁজাসহ দু’ই মাদক বিক্রেতাকে আটক করেছে কপিলমুনি ফাঁড়ি পুলিশ। ঘটনায় পাইকগাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে। এ ব্যাপারে কপিলমুনি ফাঁড়ি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় ফাঁড়ির এ এস আই জাহাঙ্গীর আলম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার দিবাগত রাত ১২টার দিকে কপিলমুনির ভৈরবঘাটা বাজারে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে জনৈক নজরুলের দোকান সংলগ্ন রাস্তার উপর থেকে গাঁজা বিক্রয়কালে প্রতাপকাটী এলাকার ময়জুদ্দীন সরদারের পুত্র মান্নান সরদার (৩০) ও একই এলাকার লুৎফর শেখের পুত্র মাসুদ শেখ (২৪)কে আটক করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৮পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এলাকাবাসীর ভাষ্যমতে জানাযায়, আটককৃত মান্নান ও মাসুদ পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা এলাকায় বিভিন্ন প্রকার মাদকের ব্যবসা করে আসছিল। ঘটনায় পাইকগাছা থানায় তাদের বিরুদ্ধে মাদক ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইন ১৯/১ টেবিলের ৭(ক) ধারায় একটি মামলা হয়েছে। যার নং-১৬, তারিখ- ০৭/০৭/২০১৮।






পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক 