সোমবার ● ৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুল শিক্ষক সহ দু’ব্যক্তি গাঁজাসহ আটক
পাইকগাছায় স্কুল শিক্ষক সহ দু’ব্যক্তি গাঁজাসহ আটক
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় গাঁজাসহ স্কুল শিক্ষক সহ দু’ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকালে রাড়–লী ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের শংকর কুমার পালের ছেলে ও শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনীষ কান্তি ওরফে রাজীব পাল (৩৮) কে গণেশের মোড় এলাকা থেকে ৫ গ্রাম গাঁজা সহ আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। যার নং- ১৯। অপরদিকে, রাড়–লী গ্রামের মৃত বছির শেখের ছেলে আবুল হোসেন (৫৫) কে নিজ বসত বাড়ীর সামনে থেকে ৩০ গ্রাম গাঁজা সহ আটক করে। থানায় দায়ের করা মামলা নং- ১৮। আটক দু’ব্যক্তিকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী জানিয়েছেন।






পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ 