শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় গঠণতন্ত্র বহির্ভুতভাবে উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় গঠণতন্ত্র বহির্ভুতভাবে উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন
৬৪৪ বার পঠিত
শনিবার ● ৪ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় গঠণতন্ত্র বহির্ভুতভাবে উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

---
এস ডব্লিউ নিউজ ॥
গঠণতন্ত্র বিরোধী ও ক্ষমতার অপব্যবহার করে যুবলীগের উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত করায় খুলনার পাইকগাছায় জেলা যুবলীগের সাবেক সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হোটেল আল-মদিনা চত্ত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগ সভাপতি এস,এম, শামছুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি গঠণতন্ত্রের ২৫ (ঙ) ধারা উল্লেখ করে বলেন, একই ব্যক্তি আওয়ামীলীগ বা অঙ্গসংগঠণের কোন গুরুত্বপূর্ণ পদে একাধিক জায়গায় থাকতে পারবেন না। এক্ষেত্রে জেলা যুবলীগের সাবেক সভাপতি শেখ কামরুজ্জামান জামাল ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদ বহন করছেন। একই সাথে জেলা আওয়ামী যুবলীগের পৃথক দুটি কমিটি গঠণ করে কেন্দ্রে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। একই সাথে অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে। সে আলোকে কামরুজ্জামান জামাল ও আক্তারুজ্জামান বাবু যুবলীগের সভাপতি ও সম্পাদকের পদ হারিয়েছেন বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। বিধায় উপজেলা বা অন্যান্য কমিটি বিলুপ্ত বা কার্যক্রম স্থগিত করার এখতিয়ার নেই। এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগনেতা এস,এম, রেজাউল হক, বাবু গাইন, গৌরাঙ্গ মন্ডল, ফারুক হোসেন, মিজান বাবু প্রমুখ। এদিকে সংবাদ সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশ্যে আসার সময় আলীগ অফিসের সামনে দুপক্ষের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতা রসুল ও আরিফ আহাত হয়ছে।





বিবিধ এর আরও খবর

ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)