বুধবার ● ৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মাগুরায় আনন্দ র্যালী ও সমাবেশ
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মাগুরায় আনন্দ র্যালী ও সমাবেশ

মাগুরা প্রতিনিধি : নিরাপদ সড়ক আন্দোলনে সাধারন শিক্ষার্থীদের উত্থাপিত দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার মাগুরা শহরে আনন্দ র্যালী ও সমাবেশ করেছে মাগুরা জেলা ছাত্রলীগ ।
“সকল গুজব রুখবো ,সোনার বাংলাদেশ গড়বো” এ শ্লোগান নিয়ে জেলা ছাত্রলীগসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আনন্দ র্যালীতে অংশ নেয় ।
পরে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজ ক্যাম্পাসে সমাবেশ করে তারা । সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা প্রমুখ ।
সমাবেশে বক্তারা , জামাত-শিবির এবং বিএনপির চক্রান্ত প্রতিহত করে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন । পাশাপাশি দেশের উন্নয়ন বিরোধী সকল ষড়যন্ত্র বন্ধ ও সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা ।






মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত 