সোমবার ● ১১ জুলাই ২০২২
প্রথম পাতা » অর্থনীতি » সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি পশু কোরবানি হয়েছে
সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি পশু কোরবানি হয়েছে
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩ টি গবাদিপশু কোরবানি হয়েছে।
গত বছরের তুলনায় এ বছর ৮ লাখ ৫৭ হাজার ৫২১ টি গবাদিপশু বেশি কোরবানি হয়েছে। গত বছর সারাদেশে মোট ৯০ লাখ ৯৩ হাজার ২৪২ টি গবাদিপশু কোরবানি হয়েছিল।
এ বছর ঢাকা বিভাগে ১১ লাখ ৬৭ হাজার ৮১০ টি গরু-মহিষ, ১৩ লাখ ২৩ হাজার ৭১১টি ছাগল-ভেড়া ও অন্যান্য ২৪৭ টিসহ মোট ২৪ লাখ ৯১ হাজার ৭৬৮ টি গবাদিপশু, চট্টগ্রাম বিভাগে ১৩ লাখ ১৩ হাজার ৬৭৮ টি গরু-মহিষ, ৮ লাখ ১৪ হাজার ৬৮৫ টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৯৬ টিসহ মোট ২১ লাখ ২৮ হাজার ৪৫৯ টি গবাদিপশু, রাজশাহী বিভাগে ৭ লাখ ৯ হাজার ২৪৩টি গরু-মহিষ ও ১ লাখ ২৮ হাজার ৮৮৫ টি ছাগল-ভেড়াসহ মোট ১৯ লাখ ৯৮ হাজার ১২৮ টি গবাদিপশু, খুলনা বিভাগে ২ লাখ ৫৮ হাজার ২৬৪ টি গরু-মহিষ, ৬ লাখ ৬৭ হাজার ৯৩০ টি ছাগল-ভেড়াা ও অন্যান্য ১৫ টিসহ মোট ৯ লাখ ২৬ হাজার ২০৯ টি গবাদিপশু, বরিশাল বিভাগে ২ লাখ ৬৭ হাজার ৬১৪ টি গরু-মহিষ ও ২ লাখ ৩১ হাজার ৩২৩ টি ছাগল-ভেড়াসহ মোট ৪ লাখ ৯৮ হাজার ৯৩৭ টি গবাদিপশু, সিলেট বিভাগে ২ লাখ ১ হাজার ১৮৬ টি গরু-মহিষ ও ১ লাখ ৯১ হাজার ৩৯৭ টি ছাগল-ভেড়াসহ মোট ৩ লাখ ৯২ হাজার ৫৮৩ টি গবাদিপশু, রংপুর বিভাগে ৫ লাখ ৩১ হাজার ৯৩ টি গরু-মহিষ ও ৬ লাখ ৭ হাজার ৮০৩ টি ছাগল-ভেড়াসহ মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৯৬ টি গবাদিপশু এবং ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৮০ হাজার ৫৪৮ টি গরু-মহিষ, ১ লাখ ৯৫ হাজার ১৮৬ টি ছাগল-ভেড়া, ও অন্যান্য ৪৯ টিসহ মোট ৩ লাখ ৭৫ হাজার ৭৮৩ টি গবাদিপশু কোরবানি হয়েছে।(বাসস)






পাইকগাছায় পূবালী ব্যাংকের ২৩৯ তম উপশাখার যাত্রা শুরু
পাইকগাছা পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা
পাইকগাছা পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষনা
মাথা পিছু আয় বেড়ে ২৭৮৪ ডলার
জ্বালানী সংকটে বাড়ছে গোবরের তৈরি মশালের চাহিদা বাড়ছে
দেশে প্রথমবার কলাগাছের আঁশ থেকে দৃষ্টিনন্দন শাড়ি
পাইকগাছায় বাইনবাড়ীয়া ঘোষখালী নদীর উপর ব্রীজের নির্মাণ কাজ শুরু
পাইকগাছায় বেড়েছে ভেনামী চিংড়ির উৎপাদন; অচিরেই বাণিজ্যিক চাষের প্রত্যাশা 