সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা থেকে অস্ত্র ও গুলিসহ সুমন শেখ (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক সুমন পৌরসভার ৩নং ওয়ার্ড সরল গ্রামের শেখ আব্দুল গণি শেখের ছেলে। থানায় দায়ের করা মামলা সূত্রে জানাযায়, র্যাব-৬ রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অভিযান চালিয়ে রামনাথপুর এলাকার একটি ইট ভাটার পাশ থেকে একটি দেশীয় অস্ত্র ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ সুমনকে আটক করে। এ ঘটনায় র্যাব-৬ এর ডিএডি জয়নাল আবেদীন বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেছে। যার নং- ৪৯, তাং- ২৬/০৮/২০১৮ ইং। এদিকে আটক সুমনের পিতা গণি শেখ জানান, আমার ছেলে সুমন প্রায় ৪-৫ মাস আগে ঢাকার আশুলিয়ায় একটি গার্মেন্টসে কর্মরত ছিল। সেখান থেকে গত দেড়মাস আগে সে নিখোঁজ হয়। সোমবার আটক সুমনকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন জানিয়েছেন।






পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা 