শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নববধূর রহস্যজনক মৃত্যু; স্বামী ও শ্বশুর আটক
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নববধূর রহস্যজনক মৃত্যু; স্বামী ও শ্বশুর আটক
৭২৩ বার পঠিত
মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় নববধূর রহস্যজনক মৃত্যু; স্বামী ও শ্বশুর আটক

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় সোনালী বিশ্বাস (১৯) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার এ ঘটনা রহস্যজনক বলে দাবী করেছে এলাকাবাসী। পুলিশ সন্দেহজনক মৃতের স্বামী ও শ্বশুরকে আটক করেছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকালে উপজেলার গদাইপুর ইউপির হিতামপুর গ্রামের রবীন বিশ্বাসের স্ত্রী সোনালী বিশ্বাস (১৯) নিজ বসত ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন সোনালীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশ হাসপাতাল থেকে সুরোতহাল রিপোর্ট শেষে মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠায়। অপরদিকে আত্মহত্যার এ ঘটনা রহস্যজনক হওয়ায় থানা পুলিশ সন্দেহজনকভাবে মৃতের স্বামী রবীন বিশ্বাস ও শ্বশুর বাবু লাল বিশ্বাসকে আটক করে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অখিল কুমার রায় জানান, মৃতের মাথায় ফোলা, কানের নিচে ও হাঁটুতে ক্ষতো চিহ্ন দেখা যায়। এসআই শহিদ জানান, মৃত্যুটি রহস্যজনক হওয়ায় প্রাথমিকভাবে মৃতের স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। এসআই আবুল বাশার জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। উল্লেখ্য, গত ২ মাস আগে প্রেমজ সম্পর্কের সূত্রধরে রবীন ও সোনালীর সাথে বিয়ে হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু তদারকি করছিল বলে জানাযায়।





অপরাধ এর আরও খবর

মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১ মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

আর্কাইভ