বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যাত্রিবাহী বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত:আহত- ৪
পাইকগাছায় যাত্রিবাহী বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত:আহত- ৪

এস ডব্লিউ নিউজ।
পাকগাছায় যাত্রিবাহী বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক সোহেল ফারাজি(২৬) নিহত ও দম্পত্তিসহ ৪ যাত্রি আহত হয়েছেন। নিহত সোহেল খুলনার রুপসা চর খ্রীষ্টান গলির সোবহান ফারাজির ছেলে। আহতরা হলেন,পাইকগাছা পৌরসভার বাতিখালীর সেলিম রেজা(৩৫) ও তার স্ত্রী জুই( ৩০),যশোর জেলার কেশবপুর উপজেলার আগরহাটের আঃ মজিদের ছেলে মফিজুর (৩০),তালা সাতক্ষীরার এয়াকুবের ছেলে মিজান(১৬)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান,মৃত অবস্থায় নিহত যুবককে হাসপাতালে আনা হয় নিহতের মাথা-মুখে গুরুতর আঘাতসহ দু’পায়ের হাটুর নিচে থেকে ভেঙ্গে গেছে। অন্যদিকে আহতরা বিপদমুক্ত থাকায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান,বৃহস্পতিবার বেলা ২টার দিকে পাইকগাছা-খুলনা প্রধান সড়কের বাদামতলা মোড়ে পাইকগাছা থেকে খুলনাগামী যাত্রিবাহী বাস ৩৯৭৪ বিপরিত দিক থেকে একটি মাছ বাহী পিকআপকে মুখোমুখি ধাক্কা দিলে দূর্ঘটনাটি ঘটে।






পাইকগাছায় নদীর চর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার
পাইকগাছায় অনৈতিক কাজে আটক ইমাম ও মাদ্রাসার চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন
নবগঙ্গা নদীতে অভিযানে চায়নাদুয়ারি জাল বিনষ্ট
কয়রায় আম খেয়ে ডায়রিয়ায় নারীর মৃত্যু ;পরিবারের ৪ সদস্য হাসপাতালে
পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক
২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা
নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ
নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন
পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা 