শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় রোপা আমনের আবাদ পুরাদমে এগিয়ে চলেছে
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় রোপা আমনের আবাদ পুরাদমে এগিয়ে চলেছে
৮২৭ বার পঠিত
শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় রোপা আমনের আবাদ পুরাদমে এগিয়ে চলেছে

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় রোপা আমন ধানের চারা রোপন পুরাদমে এগিয়ে চলেছে। কৃষকরা আমনের আবাদ নিয়ে ব্যস্ত সময় কাঁটাচ্ছে। জলবায়ু পরিবর্তন ও আবহাওয়া জনিত কারণে উপকূল এলাকায় কৃষির মৌসুম কিছুটা দেরিতে শুরু হয়। এ জন্য লবণাক্ত উপকূল এলাকার পানি ও মাটি আমন চাষের তৈরী করতে কিছুটা সময় বেশি লাগে। তাছাড়া মৎস্য লীজ ঘের গুলো কিছুটা নিচু হওয়ায় আমন চাষের উপযোগি করতে আরো বেশি লাগে। সে কারণে উপকূলের এ অঞ্চলে কৃষির আবাদ অন্যান্য এলাকা থেকে ২০ থেকে ১ মাস পরে শুরু হয়।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৭ হাজার ৫৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমন আবাদের জন্য ১ হাজার ৯৯ হেক্টর বীজতলা তৈরি করা হয়েছে। এর মধ্যে হাইব্রীড ১৩ হেক্টর, স্থানীয় ৯০ হেক্টর ও উফশি ৯৯৬ হেক্টর। ইতিমধ্যে প্রায় ১৫ হাজার ৩শ হেক্টর জমিতে আমনের আবাদ সম্পন্ন হয়েছে। কৃষকরা জমি তৈরি ও চারা রোপন নিয়ে ব্যস্ত দিন পার করছে। আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর কোন বীজতলার ক্ষতি হয়নি। উপজেলার গদাইপুর গ্রামের কৃষক রফিকুল, গোপালপুর গ্রামের অনুকুল জানায়, এ বছর বীজতলার চারা নষ্ট হয়নি। তবে আউশ ধানের চাষ করতে দেরী হওয়ায় আমনের চাষও দেরিতে শুরু হয়েছে। এলাকায় চাহিদার তুলনায় ধানের চারা কম থাকায় বিভিন্ন এলাকা থেকে অধিক মূল্য দিয়ে ধানের চারা ক্রয় করতে হচ্ছে। কৃষকরা আরো জানায়, তালা, চুকনগর ও ডুমুরিয়া এলাকা থেকে ধানের চারা সংগ্রহ করে আমনের আবাদ করতে কৃষকদের অধিক টাকা খরচ করতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, উপকূলের পাইকগাছা অঞ্চলের চাষাবাদ কিছুটা আবহাওয়ার উপর নির্ভর করে। অন্যান্য এলাকা থেকে এ এলাকার কৃষি কাজ কিছুটা দেরিতে শুরু হয়। আমনের আবাদ পুরাদমে এগিয়ে চলেছে। কয়েকদিনের মধ্যে আবাদ সম্পন্ন হবে এবং আবহাওয়া অনুকূলে থাকায় আমনের আবাদ ভাল হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)