শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় তরুণীকে বিয়ের ফাঁদে ফেলে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় তরুণীকে বিয়ের ফাঁদে ফেলে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
৩৪৭ বার পঠিত
রবিবার ● ১০ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় তরুণীকে বিয়ের ফাঁদে ফেলে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:  পাইকগাছায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ফুসলিয়ে নিয়ে বিয়ে না করে শারীরিক নির্যাতন ও জোরপূর্বক ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী সাদিয়া খাতুন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত পূর্বক ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। ১০ আগস্ট রোববার দুপুরে প্রেসক্লাব পাইকগাছায় এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোছাঃ সাদিয়া খাতুন লিখিত বক্তব্যে জানান, গত ১৭ জুলাই একই গ্রামের মোঃ তালেব গাইনের ছেলে মোঃ আহসানউল্লাহ গাইন (২২) বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যায়। আহসানউল্লাহ প্রথমে আশাশুনি থানার তেতুলিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে পাঁচ দিন রাখে এবং পরে সাদিয়াকে নিয়ে ঢাকায় ১৩ দিন রাখেন। এসময় তারা স্বামী-স্ত্রীর সম্পর্কের মতোই বসবাস করেন বলে সাদিয়া অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিষয়টি জানাজানি হলে আহসানউল্লাহর পিতা মোঃ তালেব গাইন বিয়েতে রাজি হওয়ার কথা বলে গত ৫ আগস্ট তাদের গ্রামের বাড়িতে নিয়ে আসেন। কিন্তু বাড়িতে আসার পরে আহসানউল্লাহর পিতা মোঃ তালেব গাইন ও মাতা স্বপ্না বেগম সাদিয়া খাতুনকে বেধড়ক মারধর করে ও জোর পূর্বক একটি ফাঁকা ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিয়ে গালিগালাজ করে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। আহসানউল্লাহ পিতা মোঃ তালেব গাইন আমাদের পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে আসছেন। এ ঘটনা এলাকার সকলে জানেন। সংবাদ সম্মেলনে সাদিয়া খাতুন প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায়বিচারের দাবি জানান। এসময় তার পিতা মোঃ শাহীন সরদার ও মাতা সালমা বেগম উপস্থিত ছিলেন।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)