বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা ভ্রাম্যমাণ আদালতে পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায়
পাইকগাছা ভ্রাম্যমাণ আদালতে পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায়
খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৩ আগস্ট বুধবার উপজেলার কমলাপুর আঃ হাকিম গাজীর পেপসি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্রট মাহেরা নাজনীন। এ আদালতে প্রসিকিউশন কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল। পেপসি কারখানায় সরকার নিষিদ্ধ রং দিয়ে পেপসি তৈরি ও মিথ্যা লেভেল ব্যবহার করে পেপসি তৈরি করায় আঃ হাকিম গাজীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। এছাড়া পৌর সভার শিববাটী ৯ নং ওয়ার্ডের চা দোকানদারকে সিগারেটের বিজ্ঞাপন রাখার অপরাধে পাঁচ শত টাকা জরিমানা এবং বিজ্ঞাপন গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।ভ্রাম্যমাণ আদালতে সর্বমোট জরিমানা করা হয় পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এ আদালতে আরও উপস্থিত ছিলেন, পেশকার তুহিন বিশ্বাস, আনসার সদস্য ও হিরণ্ময় ব্যানার্জী প্রমূখ।






পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ 