রবিবার ● ২১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » দাকোপে ইশা আন্দোলনের প্রার্থী মাওঃ আবু সাইদের সাংবাদিকদের সাথে মত বিনিময়
দাকোপে ইশা আন্দোলনের প্রার্থী মাওঃ আবু সাইদের সাংবাদিকদের সাথে মত বিনিময়

দাকোপ প্রতিনিধি।
আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারনার অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-১ দাকোপ বটিয়াঘাটা আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা আবু সাইদ দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন।
গতকাল রবিবার বেলা ১১ টায় চালনা বাজার সোনালী ব্যাংক ভবনের নীচতলায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র রাজনৈতিক আদর্শ দর্শন তুলে ধরে আগামী দিনের কর্মপরিকল্পনার কথা বলা হয়। একই সাথে অতীতে জাতীয় স্বার্থে দলের সক্রিয় ভ’মিকার কথা তুলে ধরে আগামীতে দলীয় প্রতিক হাতপাখার প্রতি জনমত গঠনে সাংবাদিক সমাজের সহযোগীতা কামনা করা হয়। আলহাজ্ব মাওলানা আবু সাইদ বিগত নির্বাচনে দলীয় প্রার্থী ছিলেন। তিনি সংগঠনের খুলনা জেলা শাখার সহসভাপতি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র দাকোপ উপজেলা সেক্রেটারী মাষ্টার রফিকুল ইসলাম, সাবেক সেক্রেটারী আলহাজ্ব জাহিদুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন দাকোপের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ, জয়েন্ট সেক্রেটারী হাফেজ ওসমান গনি, মাওলানা ইকবল হোসেন, আবুল হাসান, ক্বারী আকতার হোসেন, ইমরান হোসেন, জাহিদ হাসান, আজম গাজী প্রমুখ।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 