শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ২৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » হটাও জামাত-রুখো বিএনপি………………সমাজকল্যাণ মন্ত্রী মেনন
প্রথম পাতা » রাজনীতি » হটাও জামাত-রুখো বিএনপি………………সমাজকল্যাণ মন্ত্রী মেনন
৭৮৩ বার পঠিত
রবিবার ● ২৮ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হটাও জামাত-রুখো বিএনপি………………সমাজকল্যাণ মন্ত্রী মেনন

---

ডুমুরিয়া প্রতিনিধি।

বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, দেশ এখন অনেক এগিয়ে চলেছে। এটা আমাদের স্বপ্ন ছিল। কৃষক এখন সয়ং সম্পূর্ণ। বাংলাদেশ এখন বিদেশে চাল রপ্তানী করে। শ্রমিকরা ন্যায্য মুজরী পান। তারপরও কিছু অসম্পূর্ণতা রয়েছে। এখন আমাদের সেই অপূর্ণতা দুর করে দেশকে আরও সমৃদ্ধিশালী করতে হবে। আর এটা সম্ভব হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের রায়ের ওপর। যদি রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন হয় তাহলে এদেশ আবারও পিছিয়ে যাবে। লুটপাটকারী, খুনি, জঙ্গিবাদ, স্বাধীনতা বিরোধীরা তখন দেশ পরিচালনা করবে। যেটি ১৯৭৫’র পর জিয়াউর রহমান করেছিল। তার হাত ধরেই সকল রাজাকার যুদ্ধাপোরাধীরা পুনর্বাসিত হয়েছিল। ঠিক এমনি একটা চক্রান্ত শুরু হয়েছে এখন। নিজেকে বঙ্গবন্ধুর একান্ত ভাজন পরিচয় দিয়ে চলে আসা সেই ড. কামাল জামাত-বিএনপির সাথে হাত মিলিয়ে এ চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তিনি স্বাধীনতার বিপক্ষে থাকা শক্তির মাথায় বসে কলকাঠি নাড়ছেন। কিন্তু আপনারা জনগণ। সকল ক্ষমতার উৎস আপনারা। তাই আগামী সংসদ নির্বাচনে আপনাদের রায়ের ওপরেই নির্ভর করছে কোন সরকার ক্ষমতায় আসবে। স্বাধীনতার স্বপক্ষের ও উন্নয়নে বিশ্বাসী শেখ হাসিনার সরকার নাকি ওই যুদ্ধপোরাধী লুটপাটকারী জামাত-বিএনপির সরকার। নির্বাচনের আগে ঐক্যমঞ্চ নাকি ৭টি দফা দিয়েছে। আর ওই দফা না মানলে নাকি নির্বাচন হতে দেবে না। আমরা পরিস্কার করে বলে দিয়েছি একটি দফাও মানা হবে না। আর নির্বাচন যথা সময়ে হবে। আর এই নির্বাচনে একটাই লক্ষ্য থাকবে, সে হল হটাও বিএনপি রুখো জামাত। গতকাল রোববার সকালে ডুমুরিয়া উপজেলার শঙ্কমহল সিনেমা হলে কৃষক নেতা শেখ আব্দুল মজিদ মিলনায়তন উদ্বোধন ও খুলনা জেলা ওয়ার্কাস পার্টি কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা শাখার সভাপতি কমরেড সাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড প্রফেসার ড.সুশান্ত দাস। উপজেলা শাখার সাধারন সম্পাদক শেখ সেলিম আকতার স্বপনের পরিচালনায় আরও বক্তৃতা করেন পলিটব্যুরো সদস্য দিপংকর সাহা দিপু, জেলা সম্পাদক এ্যাড. মিনা মিজানুর রহমান, প্রফেসর আবুল বাশার খান, তরুণ কান্তি বিশ্বাস, ভবতোষ মন্ডল প্রমুখ।

 





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)