বুধবার ● ৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » শ্রীপুরে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
শ্রীপুরে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি।
মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার উপজেলা আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজনে সহকারি কমিশনার (ভুমি) শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মোল্লা আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট মোঃ সেফাউল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান ও কাজলী আনসার ও ভিডিপি ক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা ফয়জুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কমান্ডার মোঃ রোকনউদ্দিন। শালিখা উপজেলা প্রশিক্ষক আনিসুর রহমান ও শ্রীপুর উপজেলা প্রশিক্ষক মমতাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমলসার ইউনিয়ন কমান্ডার আফরোজা বিলকিস।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২২ জন আনসার ও ভিডিপি সদস্যকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত 