শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ২৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » যশোর-৬ কেশবপুরে নৌকার মাঝি ইসমাত আরা সাদেক
প্রথম পাতা » রাজনীতি » যশোর-৬ কেশবপুরে নৌকার মাঝি ইসমাত আরা সাদেক
৭৯৯ বার পঠিত
সোমবার ● ২৬ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যশোর-৬ কেশবপুরে নৌকার মাঝি ইসমাত আরা সাদেক

---

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) ॥

সকল জল্পনা কল্পনার ইতি ঘটিয়ে অবশেষে আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে আওয়ামী লীগের মনোনীত টিকিটে নৌকার মাঝি হলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। রবিবার আওয়ামী লীগের প্রার্থীদের চুড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হলে সেখানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের নাম থাকার খবরে কেশবপুরের সর্বস্তরের মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায়, যোগ্য নেত্রীর যোগ্য সিদ্ধান্ত আবেগ আপ্লুত হয়ে চলে মিষ্টি বিতরণ। কেশবপুরের ব্যাপক উন্নয়ন, জনপ্রিয়তা ও স্বচ্ছতা বিবেচনায় নিয়ে  যশোর ৬ কেশবপুর আসনে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসমাত আরা সাদেককে আবারও দলীয় মনোনয়ন দিয়েছেন বলে সাধারণ ভোটার ও দলীয় একাধিক সুত্রে জানাগেছে। ইসমাত আরা সাদেককে জননেত্রী  আবারও মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আগামীতে মডেল কেশবপুর গড়ার স্বপ্ন নিয়ে বিভিন্ন এলাকায় চলছে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন। ইসমাত আরা সাদেকের বিকল্প নেই যশোর ৬ কেশবপুর আসনে এমন মন্তব্য চলছে চায়ের দোকান, হাট বাজারসহ সর্বমহলে। মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের মতো অনেকেই মনে করছেন একমাত্র ইসমাত আরা সাদেকই এলাকার জন্য যোগ্য অভিভাবক। এবারও তিনি বিপুল ভোটে জয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে যশোর ৬ আসন উপহার দিতে সক্ষম হবেন তিনি। মনোনয়ন পেয়ে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক তাঁর এক প্রতিক্রিয়ায় বলেন, মহান আল্লাহ এবং কেশবপুরবাসী তার সাথে রয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে। তৃণমূলের জনগন তাকে জয়ী করবেন বলে তিনি আশা করেছেন। উল্লেখ্য, কেশবপুর আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের কাছে ইসমাত আরা সাদেক বিগত পাঁচ বছরে ধীরে ধীরে ব্যাপক জনপ্রিয় এক জন নেতা হয়ে উঠেছেন। তাঁর হাত ধরেই কেশবপুর উপজেলা একটি ডিজিটাল উপজেলা হওয়ার দারপ্রান্তে। বিগত ৫ বছরে তিনি এই আসনে প্রতিটি সেক্টরে চোখে পড়ার মতো উন্নয়ন করেছেন। তাঁর হাতে কেশবপুরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কেশবপুর কলেজ ও পাইলট মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরন, ইকোনমিক্স জোন, এক’শ শতাংশ বিদ্যুৎ সংযোগ, রাস্তাঘাট, মসজিদ-মন্দির, মাদ্রাসাসহ নানা অবকাঠামোর দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে। যে কারনে তিনি  প্রধানমন্ত্রীর আস্থাভাজন হয়ে উঠেন। কেশবপুরের দৃশ্যমান উন্নয়নের ফলে তিনি জনগণর হৃদয়ে সতন্ত্র একটি স্থান তৈরী করতে সক্ষম হওয়ায় তাকে বিপুল ভোটে বিজয়ী করে পুর্ণ মন্ত্রী করার স্বপ্ন দেখছে জনগণ। প্রধানমন্ত্রীর আস্থাভাজন ও জনগণের চাওয়ার বাস্তব প্রতিফলন হিসাবে ইসমাত আরা সাদেককে মনোনয়ন দেওয়া হয়েছে বলে তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের প্রতিক্রীয়ায় এসব তথ্য জানা গেছে।

 





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)