শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ২ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আমনের বাম্পার ফলন হয়েছে
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আমনের বাম্পার ফলন হয়েছে
৮৫০ বার পঠিত
রবিবার ● ২ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আমনের বাম্পার ফলন হয়েছে

---

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা ॥

পাইকগাছায় আমনের বাম্পার ফলন হয়েছে। পুরাদমে আমন ধান কর্তন চলছে। উঁচু ক্ষেতের আমন ধান  কর্তন শেষ হয়েছে। তবে নিচু ও মৎস্য লিজ ঘেরে আমন ক্ষেতের ধান কাঁটা ও মাড়াই চলছে। আগামী ১৫/২০ দিনের মধ্যে পুরা জমির ধান কাটা সম্পন্ন হবে বলে কৃষকরা জানিয়েছে। আবহাওয়া জনিত কারণ ও মৎস্য লিজ ঘের গুলোতে দেরিতে আমনের আবাদ করা হয়। সে জন্য আমন কাটাও দেরিতে শুরু হয়। এ মৌসুমে আমন নতুন ধান ভাল দামে বিক্রি হচ্ছে। নতুন আমন ধান মন প্রতি সাড়ে ৮শ থেকে সাড়ে ৯শ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ধানের থেকে বিচুলীর চাহিদা থাকায় কৃষকরা লাভবান হচ্ছে বেশি। ধানের ভাল ফলন ও উচ্চ মূল্য পেয়ে কৃষকরা খুশি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৭ হাজার ১শ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। উঁচু ক্ষেত্রের ধান কাঁটা শেষ হয়েছে। মৎস্য লিজ ঘেরের ধান কাটা চলছে। প্রায় ৪০ ভাগ ক্ষেতের ধান কাটা সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত প্রায় ৫ হাজার ৮শ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। নতুন ধান পুষ্ট ও ফলন ভাল হয়েছে। হেক্টর প্রতি ফলন উফসি ৫.৫ মেট্রিকটন ও হাইব্রীড ৬.৩ মেট্রিকটন হারে ফলন পাওয়া যাচ্ছে। যাহা বিঘা প্রতি উফসি ১৭ মন এবং হাইব্রীড ২১ মন ফলন হচ্ছে। এ বছর আবহাওয়া ভাল থাকায় ধান শুকিয়ে চাষীরা গুদাম জাত শুরু করছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, স্বল্প পরিমাণে কিটনাশক, অল্প সেচ ও সামান্ন পরিশ্রমে আমন ধান উৎপাদন করা সম্ভব। এ জন্য আমন আবাদে কৃষকরা বেশি আগ্রহী হয়ে থাকে। এ বছর বৃষ্টির পরিমাণ বেশি ও আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে এবং কৃষকরা বিচুলী ও ধানে ভাল মূল্য পাওয়ায় লাভবান হয়েছে।

 





কৃষি এর আরও খবর

পাইকগাছায় পাট কাটা, নতুন পানিতে জাগ দেওয়া, ধোয়া ও শুকানোয় ব্যস্ত চাষিরা পাইকগাছায় পাট কাটা, নতুন পানিতে জাগ দেওয়া, ধোয়া ও শুকানোয় ব্যস্ত চাষিরা
পাইকগাছায় পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষক পাইকগাছায় পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষক
পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)