সোমবার ● ৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » খুলনায় প্রতিবন্ধী দিবস পালিত; প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে
খুলনায় প্রতিবন্ধী দিবস পালিত; প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে

এস ডব্লিউ নিউজ :
খুলনায় ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার। খুলনা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সুযোগের সমতা প্রতিবন্ধীসহ সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। প্রতিবন্ধী ব্যক্তি সমাজের বোঝা নয়, বরং সুযোগ পেলে তারা দেশের সম্পদে পরিণত হতে পারে। প্রতিবন্ধী মানুষের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। তাদেরকে শিক্ষিত ও স্বাবলম্বী করতে পারলে প্রতিবন্ধীদের ক্ষমতায়ন আরও সহজ হবে । আমরা সবাই মানুষ। নিজের প্রতিবন্ধকতার জন্য প্রতিবন্ধী ব্যক্তি কোনভাবে দায়ী নয়, এটি ¯্রষ্টা কর্তৃক নির্ধারিত। সরকার প্রতিবছর খুলনা বিভাগের প্রতিবন্ধীদের জন্য প্রায় ১৫৭ কোটি টাকা ব্যয় করে। সারা দেশে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা গ্রহীতার সংখ্যা প্রায় ১০ লক্ষ। প্রতিবন্ধী শিশুকে লুকিয়ে না রেখে সমাজের সবার সাথে মেশার সুযোগ দিতে হবে। তারা দেশের সুবর্ণ নাগরিক।
অনুষ্ঠানে আরও জানানো হয়, দেশব্যাপী প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ সম্পন্ন হয়েছে। খুলনায় নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা ২৮ হাজার ৮৪১ জন, যাদের ৫৯ শতাংশ প্রতিবন্ধকতার ধরন অনুয়ায়ী বিভিন্ন সহায়তা পাচ্ছে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ১৪৮ প্রকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে ৫০টি কেবল প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত। প্রতিবন্ধীর অধিকার কোন করুণা নয় বরং আইনের দ্বারা স্বীকৃত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক ও বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক শেখ মাহেনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক একেএম শামিমুল হক ছিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন।
অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে খুলনা অফিসার্স ক্লাবে এসে শেষ হয়।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত 