শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » ভোক্তাদের অধিকার রক্ষায় নীতি-নৈতিকতা চর্চার প্রয়োজন
প্রথম পাতা » বিবিধ » ভোক্তাদের অধিকার রক্ষায় নীতি-নৈতিকতা চর্চার প্রয়োজন
৭০৫ বার পঠিত
মঙ্গলবার ● ১১ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোক্তাদের অধিকার রক্ষায় নীতি-নৈতিকতা চর্চার প্রয়োজন

---

এস ডব্লিউ নিউজ:

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় সকল পর্যায়ে নীতি-নৈতিকতার চর্চা করতে হবে। ব্যবসায়ীদের অধিক মুনাফার আকাঙ্খা যেমন পরিহার প্রয়োজন, তেমনি ক্রেতাদেরও সচেতনতা প্রয়োজন। ভোক্তা অধিকার রক্ষায় দেশে যে আইন প্রণয়ন করা হয়েছে তার প্রয়োগে ভোক্তারা উদ্যোগ নিলে ভোক্তা অধিকার প্রতিষ্ঠিত হবে।

খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মঙ্গলবার সকালে এই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয় যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সেমিনারে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক এসএম নাজিমুল ইসলাম। সেমিনারে খুলনা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, এ্যাডভোকেট এনায়েত আলী, সাংবাদিক শামীম আশরাফ শেলীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা তাঁদের মতামত ব্যক্ত করেন।

উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল পণ্য ও ঔষধ বিক্রি, খাদ্যে বা পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন, ধার্য মূল্যের চেয়ে অধিক মূল্যে দ্রব্য বিক্রি, মিথ্যা বিজ্ঞাপন, ওজনে কারচুপি, মেয়াদ উত্তীর্ণ দ্রব্য বিক্রিসহ অন্যান্য বিষয়ে প্রতিরোধে কাজ করে যাচ্ছে।





বিবিধ এর আরও খবর

সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

আর্কাইভ