মঙ্গলবার ● ১১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী করিম আর নেই
মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী করিম আর নেই

মাগুরা প্রতিনিধি :
মাগুরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ আলী করিম আর নেই । বার্ধক্যজনিত কারনে তিনি সোমবার দিবাগত রাত ৩:২৫ মিনিটে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহের রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার গ্রামের বাড়ি মহম্মদপুর উপজেলার বালিদিয়ায়। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালিন সময় থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি বালিদিয়া মাধ্যামিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, সাবেক ইউনিয়ন ও মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান এবং মাগুরা জেলা বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করছিলেন।
দুপুরে তার লাশ ঢাকা থেকে মাগুরায় পৌছলে মাগুরা নোমানী ময়দানে প্রথমে তার জানাজা সম্পন্ন হয়। পরে বিকাল ৪ টার তার নিজ গ্রাম বালিদিয়ায় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।






পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন 