বুধবার ● ১৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা-১ আসনে নির্বাচনী প্রচারে অংশ নিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শোভন
মাগুরা-১ আসনে নির্বাচনী প্রচারে অংশ নিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শোভন

মাগুরা প্রতিনিধি :
মাগুরা-১ আসনের আওয়ামীলীগের প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখরের পক্ষে বুধবার দুপুরে প্রচারে অংশ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন।
দুপুরে শহরের নতুন বাজার থেকে প্রচার শুরু করে পুরো শহরে লিফলেট বিতরণ ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন শোভন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক মো: আলী হোসেন মুক্তাসহ কেন্দ্রীয় ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রলীগ সভাপতি শোভন বলেন- মাগুরার নির্বাচন জননেত্রী শেখ হাসিনা নিচের চোখ দিয়ে দেখছেন। তার সুযোগ্যে একান্ত সহকারি এ্যাড. সাইফুজ্জামান শিখর এ আসন থেকে প্রতিদ্বন্দীতা করছেন। আশা করছি উন্নয়ন ও অগ্রগতির যে ধারা জননেত্রী শেখ হাসিনা শুরু করেছেন তা চলমান রাখতে সাইফুজ্জামান শিখরকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।






মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম 