বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » কৃষি » ডুমুরিয়ায় কাঁচা মরিচ চাষে অধিক সফল হয়েছেন বর্গাবাষী কৃষক সুরেশ্বর মল্লিক
ডুমুরিয়ায় কাঁচা মরিচ চাষে অধিক সফল হয়েছেন বর্গাবাষী কৃষক সুরেশ্বর মল্লিক

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় কাঁচা মরিচ চাষে অধিক সফল হয়েছেন বর্গাবাষী কৃষক সুরেশ্বর মল্লিক। সে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ানের বরাতিয়া ব্লকের গোবিন্দকাটি গ্রামের মৃত অধীর মল্লিকের পুত্র। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার নিজস্ব কোন আবাদযোগ্য জমি না থাকায়, জমি বর্গা নিয়ে তিনি কাঁচা মরিচের চাষ করেছেন। উপজেলা কৃষি দপ্তরের পরামর্শে উন্নত জাতের বল্টু কাচা মরিচের আবাদ করেছেন। বর্তমানে ৫০ শতাংশ জমিতে কাচা মরিচের আবাদ করেছেন তিনি। বাজার দর ভাল থাকায় তিনি অধিক লাভবান হবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন। এছাড়া বেগুন ও পটল সবজির আবাদ রয়েছে। তিনি মৌসুমি বিভিন্ন প্রকার সবজি ও তার বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ করে কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০১৭ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরুষ্কারে ভূষিত হন। ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোসাদ্দেক হোসেন জানান, বর্গাচাষী কৃষক সুরেশ্বর মল্লিক একজন পেশাদার ভাল মানের কৃষক। সে সংশ্লিষ্ট অফিসের পরামর্শে সবজি উৎপাদনে অধিক লাভবান হয়েছেন।






চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে
মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক
মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা চাষে তামজিদের সাফল্য
পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে
মাগুরায় জাতীয় পাট দিবসে র্যালী ও আলোচনা সভা
পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ কৃষিতে নতুন সম্ভাবনা
চাকরি ছেড়ে সেলিম এখন কৃষি উদ্যোক্তা; পেয়েছেন সফলতা 