শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শোক দিবসের অনুষ্ঠানে ইউএনও এর হাসি মুখে “পোজ.” ফেসবুকে সমালোচনার ঝড়
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শোক দিবসের অনুষ্ঠানে ইউএনও এর হাসি মুখে “পোজ.” ফেসবুকে সমালোচনার ঝড়
৮১১ বার পঠিত
শুক্রবার ● ১৬ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শোক দিবসের অনুষ্ঠানে ইউএনও এর হাসি মুখে “পোজ.” ফেসবুকে সমালোচনার ঝড়

---

পাইকগাছা প্রতিনিধি ॥ খুলনার পাইকগাছায় জাতীয় শোক দিবস অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতির

সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না হাস্যোজ্জল মুখে ছবি সামাজিক

যোগাযোগ মাধ্যম সমালোচনার ঝড় বইছে।

---

১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে হাসিমুখে ছবি

করতে দেখা যায়। এমনকি শোক র্যালিতেও হাসাহাসি করতে দেখাযায়। ছবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতির

সামনে পুষ্পস্তবক অর্পন ও শোক র্যালিতে দেখা যাচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, সরকারি

কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও অন্যান শিক্ষক প্রমুখ অন্যান্যরা ভাবগম্ভীর অবস্থায় জাতির

পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্পঅর্ঘ্য নিবেদন ও শোক র্যালি করেন। অথচ বঙ্গবন্ধুর

প্রতিকৃতির সামনে ও র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি

সরকারি কলেজের এক শিক্ষককে হাসাহাসি করতে দেখা যায়। ছবিতে মনে হচ্ছে নির্বাহী কর্মকর্তা

মুচকি হেসে অন্যদের ফটোসেশানে উৎসাহ দিচ্ছেন। নির্বাহী কর্মকর্তার হাসিমুখ জাতীয় শোক দিবস

পালনের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। স্থানীয় আওয়ামী

লীগ নেতা শেখ ইকবাল হোসেন খোকন ফেসবুকে মন্তব করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি

গভীর শ্রদ্ধায় স্মরণ করার দৃশ্য কেন এমন হয়!!..। মিডিয়া কর্মী পলাশ কর্মকার …এমন ফটোসেশন বাঙালী দেখতে

চায় না…। জিএম মিজানুর রহমান শোক না ওনারা ফটোসেশন করছে আনন্দে তাই বলা হচ্ছে নাকি? নিশিত

মিস্ত্রি শোকাহত হয়নি তাই হাস্যোজ্জ্বল এ দৃশ্যটি?

সমকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার ফসিহ উদ্দীন মাহতাব তার ফেসবুক আইডিতে মন্তব্য করেছেন-১৯৭৫ সালের

১৫ আগস্ট নরপিচাশরা জাতির পিতা বঙ্গবন্ধুসহ সপরিবারে হত্যা করে। জাতির মহান নেতাকে হারিয়ে আমরা

শোকাহত। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন না হলে কেউ মন্ত্রী, এমপি, অফিসার,

সাংবাদিক বা অন্য কোনও কিছু হতে পারতাম না। বঙ্গবন্ধুর হত্যাকান্ডের দিনটি (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস

ঘোষণা করেছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। দিবসটি দেশব্যাপি জাতি গভীর শোকের মধ্য

দিয়ে পালন করেছেন। অথচ খুলনা জেলার পাইকগাছা উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা শোক নয়, যেন হাস্যোজ্জল

(দায়সারা) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। স্থানীয় এক সাংবাদিকের ফেসবুকে ছবিসহ

মন্তব্যও লেখা হয়েছে। বিষয়টি খুবই বেদনার ও অমার্জনীয়। স্থানীয় সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা সোহরাব আলী

সানাসহ অনেকেই বিরুপ মন্তব্য করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার পাইকগাছায় যোগদান পর হতে একের পর বির্তকিত কর্মকান্ড

করে  সমালোচিত হয়েছেন। ইউএনও জুলিয়া সুকায়না হাস্যোজ্জল মুখে পোজ দেওয়া ও র‌্যালিতে হাসাহাসির  বিষয় অস্বীকার করেন।





অপরাধ এর আরও খবর

মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১ মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

আর্কাইভ