বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » বটিয়াঘাটায় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা
বটিয়াঘাটায় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

এস ডব্লিউ নিউজ:
খুলনা জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার বটিয়াঘাটা আলাইপুর-রাজবাধ মাধ্যমিক বিদ্যালয়ে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারী ও শিশু স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনসহ মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শেখ হাসিনা বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভঙ্কর মন্ডল এবং আলাইপুর-রাজবাধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস মন্ডল।
আলোচনা শেষে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেন।






পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার 