বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে খুলনায় মতবিনিময় সভা
পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে খুলনায় মতবিনিময় সভা
এস ডব্লিউ নিউজ:
খুলনায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে স্থানীয় আমদানিকারকদের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার
বিকেলে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইশরাত জাহান।
সভাপতি আপাতত চাহিদা মেটানোর জন্য খুলনার পাশর্^বর্তী জেলা এবং মিশর, চীন, তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির আহ্বান জানান। একইসাথে তিনি অবৈধ মজুদ বা কারসাজির মাধ্যমে কেউ যেন পেঁয়াজের বাজারকে অস্থিতিশীল না করতে পারেন সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমাদানীকারকরা বিভিন্ন সুপারিশ তুলে ধরে বলেন, পেঁয়াজের জন্য প্রতিবছর ভারতের ওপর নির্ভরশীল হয়ে থাকা বুদ্ধিমানের কাজ নয়। তারা দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং তা সংরক্ষণের জন্য প্রতি জেলায় কোল্ডস্টোরেজ নির্মাণের আহ্বান জানান। এছাড়া পেঁয়াজ পচনশীল দ্রব্য হওয়ায় এর পরিবহনকে নির্বিঘেœ করার দাবি জানান তারা।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান সহ জেলা বাজার কর্মকর্তা, টিসিবি প্রতিনিধি এবং খুলনার পেঁয়াজ আমাদানিকারকগণ উপস্থিত ছিলেন।






মাগুরায় ক্রেতাদের নজর কেড়েছে মৌসুমী আশফল
মাগুরার হাটে বাজারে ডেউয়া ফলের কদর বেড়েছে
প্রাকৃতিক চাকের মধু বিক্রি করে মৌয়াল বারিকের জীবন জীবিকা
মাগুরায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির হাট; ক্রেতাদের চাহিদা বড় গরুতে
পাইকগাছায় ঈদের আগে অস্থির মসলার বাজার
চুইঝালের চাহিদার সঙ্গে বেড়েছে দামও
পাইকগাছায় মাংস কাটার কাঠের খাইট্টার চাহিদা বেড়েছে
পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে
২০ মন ওজনের গরু কালুকে নিয়ে বিপাকে খামারি
লোডশেডিং ও তীব্র গরমে বেড়েছে সবজির দাম 